১৩ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

প্রখ্যাত মারজায়ে তাক্বলীদ, হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননাকর ফিল্ম নির্মাণের নিন্দা জানিয়ে বলেছেন : মুসলমানদের পক্ষ হতে গৃহীত এরচেয়ে কঠিন কোন পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তুত থাকা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আয়াতুল্লাহ আল-উজমা নূরী হামেদানী, হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননাকর ফিল্ম নির্মাণের প্রতিবাদে বিবৃতি প্রদান করে বলেছেন : যুক্তরাষ্ট্রের উচিত বিশ্বের মুসলমানদের কর্তৃক গৃহীত এরচেয়ে কঠিন কোন পদক্ষেপের জন্য প্রস্তুত থাকা।

এ বিবৃতির অপর অংশে আয়াতুল্লাহ নূরী হামেদানী বলেন : আমরাও অবমাননাকর এ ফিল্ম নির্মাণকে তীব্র নিন্দা জানিয়ে ঘোষণা করছি যে, মুসলমানরা এ শয়তানী পদক্ষেপের বিপরীতে কখনই নিরব বসে থাকবে না এবং যুক্তরাষ্ট্রের উচিত এরচেয়ে কঠিন পদক্ষেপের জন্য প্রস্তুত থাকা।#